March 16, 2026, 8:54 am
সর্বশেষ সংবাদ:
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

‘বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি’

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 104 Time View

বিপিএলের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় পেয়েছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের মাঝে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী মাঠে আসেন।

পরে তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), তবে আমি বলব, বিপিএল নিয়ে আমার চিন্তা নেই। আমি আইপিএল নিয়ে ভাবি। পাকিস্তান ও ভারত থেকে খেলোয়াড় আনতে আমি প্রস্তুত। আমি সামিকে ব্ল্যাংক চেক দিব। বিপিএলে কোন দলকেই আমি শক্তিশালী মনে করি না। আমার মাথায় আইপিএলটাই থাকে।’

সিলেট টাইটান্স সম্পর্কে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটি দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’

তিনি সিলেট টাইটান্সের চেয়ারম্যান সামি সম্পর্কে বলেন, ‘তাকে আমি অনেক আগে থেকে চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক অবদান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com