July 1, 2026, 12:29 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিপিএলে ব্যাটে বলে সেরা যারা

Reporter Name
  • Update Time : Friday, January 23, 2026
  • 110 Time View
126

দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ২০২০ সালের পর ফের বিপিএল শিরোপা জিতল রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের সদ্য শেষ হওয়াআসরে দলগত পারফরম্যান্স চ্যাম্পিয়ন রাজশাহী। রানার্সআপ চট্টগ্রাম। ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটে বলে শীর্ষে যারা-

ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে শীর্ষে সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। তিনি ১২ ম্যাচে তিন ফিফটিতে করেছেন ৩৯৫ রান। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন রংপুর রাইডার্সে তাওহীদ হৃদয়। তিনি ১১ ম্যাচে এক সেঞ্চুরি আর তিন ফিফটিতে করেন ৩৮২ রান।

রান সংগ্রহে তৃতীয় পজিশনে আছে রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন। ১৩ ম্যাচে তার সংগ্রহ ৩৫৬ রান। রান সংগ্রহে চতুর্থ পজিশনে আছেন রাজশাহীর শিরোপাজয়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৩ ম্যাচে এক সেঞ্চুরি আর সমান ফিফটিতে করেছেন ৩৫৫ রান। ৯ ম্যাচে ৩০০ রান করে এই তালিকায় পঞ্চম পজিশনে আছেন রংপুর রাইডার্সের ডেভিড মালান।

বল হাতে বিপিএলে ত্রাসের রাজত্ব কায়েম করে ১২ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন রানার্সআপ চট্টগ্রাম রয়েলসের শরিফুল ইসলাম। বিপিএলের গত আসরে তাসকিন আহমেদের শিকার করেছিলেন ২৫ উইকেট। এবার তাকে ছাড়িয়ে যান শরিফুল। সিলেটের নাসুম আহমেদ ১২ ম্যাচে শিকার করেন ১৮ উইকেট। রাজশাহীর রিপন মন্ডল ৮ ম্যাচে শিকার করেন ১৭ উইকেট। নোয়াখালীর হাসান মাহমুদ ১০ ম্যাচে শিকার করেন ১৬ উইকেট। ১১ ম্যাচে সমান ১৬ উইকেট শিকার করেন রাজশাহীর বিনুরা ফার্নান্ডো।

বিপিএলে ব্যক্তিগত সেরা ইনিংসের মালিক তাওহীদ হৃদয়। তিনি নোয়াখালীর বিপক্ষে ১০৯ রান করেন। সর্বোচ্চ ১৯ ছক্কা মেরেছেন সিলেটের পারভেজ হোসেন ইমন ও রাজশাহীর তানজিদ। এবার সেঞ্চুরি হয়েছে চারটি, হাসান ইসাখিল, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও ফাইনালে আজ তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকান।

সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন দাস ও তানজিদ। এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহে কেউ দুইশ পার করতে পারেনি। চট্টগ্রাম সিলেটের বিপক্ষে সর্বোচ্চ ১৯৮ রান করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com