July 1, 2026, 4:41 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিবিসির শাসনব্যবস্থায় সমস্যা, শীর্ষ আরেক কর্মকর্তার পদত্যাগ

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 161 Time View
191

‘প্যানোরমা’-কাণ্ডে পদত্যাগ করলেন বিবিসির আরও এক শীর্ষ কর্মকর্তা। এর আগে ৯ নভেম্বর সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ বা বার্তা বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছিলেন। শুক্রবার বিবিসি এক বিবৃতির মাধ্যমে পরিচালনা পর্ষদের সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির ‘শাসনব্যবস্থায় সমস্যা’ আছে উল্লেখ করে পদত্যাগ করেছেন সুমিত। এক চিঠিতে তিনি জানান, মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি নিউজের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেসের বিষয়ে তার সঙ্গে ‘পরামর্শ করা হয়নি’।

তার কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে বিবিসি নিউজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের এক ভাষণের অংশ জোড়া দিয়ে তৈরি করা প্যানোরমার এক পর্বকে ঘিরে তৈরি বিতর্কের জেরে বিবিসির অভ্যন্তরে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। মহাপরিচালক ডেভি ও হেড অব নিউজ ডেবোরার পদত্যাগের পর থেকে বিবিসি বোর্ড কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিভিন্ন মহলে উদ্বেগ উঠেছিল। সংস্থাটির তদারকি ও কৌশল নির্ধারণের দায়িত্ব বোর্ডের ওপর। এবার বোর্ডের সদস্য সুমিত ব্যানার্জির পদত্যাগ আরও অস্থিরতার জন্ম দিল।

এক বিবৃতিতে বিবিসির মুখপাত্র বলেন, সুমিত ব্যানার্জি আজ বিবিসি বোর্ডকে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। নন-এক্সিকিউটিভ পরিচালক হিসেবে তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা ছিল। আমরা তার সেবার জন্য ধন্যবাদ জানাই। তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ অনেক দূর এগিয়েছে। যথাসময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

বিবিসির ওয়েবসাইট অনুযায়ী, বোর্ডে সুমিত ব্যানার্জির দায়িত্ব ছিল জনস্বার্থে কাজ করে স্বাধীন বিবেচনা প্রয়োগের মাধ্যমে বিবিসির স্বাধীনতা অটুট রাখা ও তা সুরক্ষিত করা।

২০২২ সাল থেকে নন-এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ব্যানার্জি প্রযুক্তি খাতে বিশেষায়িত একটি পরামর্শ ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এর আগে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বুজ অ্যান্ড কোম্পানির নেতৃত্ব দিয়েছেন।

১২ সদস্যের বিবিসি বোর্ডের দায়িত্ব হলো সংস্থাটি যেন তার গণসেবা মিশন বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করা এবং সংস্থাটির কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করা। বিবিসির মূল অর্থায়ন আসে লাইসেন্স ফি প্রদানকারীদের কাছ থেকে। নন-এক্সিকিউটিভ সদস্যরা বিবিসির নির্বাহী ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করেন। বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক তথ্যচিত্র নির্মাতা সামির শাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com