October 3, 2026, 5:00 pm
সর্বশেষ সংবাদ:
গাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা পড়েছে ৭০ জন শ্রমিক একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, কীভাবে চলছে এই চক্র ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট ‘কুঠার’ দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন: আরব আমিরাত কোনো আশা নেই, তবুও কেন মানুষ সম্পর্কে দিনের পর দিন থেকে যায় এনআইডি-পাসপোর্টের মতো অনলাইনে করতে হবে বিয়ের নিবন্ধন: আইনমন্ত্রী জার্মানিতে পড়ার স্বপ্ন যাঁদের জেনে নিন আবেদন, ভিসা ও খরচের খুঁটিনাটি এক উঠানে সকাল পর্যন্ত রাখা হয় চার খাটিয়া, পরে পারিবারিক কবরস্থানে দাফন অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর

বিমানবন্দরে কোটি টাকার সিগারেট-মোবাইল ফোন জব্দ

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 47 Time View

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯৭ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এনবিআর-এর তথ্যমতে, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে সিগারেট, স্মার্টফোন, মাদারবোর্ড, এলসিডি ডিসপ্লে, মদ এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনস ও থাই এয়ারওয়েজের ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়। এছাড়াও পরিত্যক্ত অবস্থায় পাওয়া ব্যাগ থেকে মদ উদ্ধার করা হয় এবং বাহরাইন ফেরত এক যাত্রীর কাছ থেকেও ১৮ লিটার মদ জব্দ করা হয়েছে। একই সময়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ওষুধ, স্বর্ণ ও সিগারেটের চালান আটক করা হয়। জব্দকৃত সামগ্রীগুলো নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com