August 18, 2026, 3:50 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত

বিমানের ককপিটে কেউ ঢুকে যাচ্ছে মনে করে জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, October 22, 2025
  • 150 Time View
174

বিমানবালার সঙ্গে পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ কারণে ককপিটের ধাক্কাকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করেছিলেন চালকরা।

বিমানের ক্রুরা ধাক্কা দিচ্ছিলেন ককপিটের দরজায়, কিন্তু বিমানটির পাইলটরা ভেবেছিলেন কেউ একজন জোর করে ঢোকার চেষ্টা করছেন সেখানে। আর সে ভয় থেকে বিমানটিকে জরুরি অবতরণ করান তারা।

স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভি জানায়, সোমবার রাতে নেব্রাস্কায় জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, বিমানবালার সঙ্গে পাইলটদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ কারণে ককপিটের ধাক্কাকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করেছিলেন চালকরা।

তাদের ধারণা ছিল, কেউ একজন বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করছে।

সে ধারণার পরিপ্রেক্ষিতে পাইলটরা ৬৪৬৯ ফ্লাইটটিকে ওমাহা এয়ারপোর্টে ফিরিয়ে নেন। এর ৪০ মিনিটেরও কম সময় আগে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল আকাশযানটি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এক বিবৃতিতে জানায়, নেব্রাস্কার ওমাহার এপলি এয়ারফিল্ডে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে নিরাপদে অবতরণ করে স্কাইওয়েস্টের ফ্লাইটটি। পাইলট কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করতে না পরায় জরুরি পরিস্থিতি ঘোষণা দিয়ে বিমান অবতরণ করানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবতরণের পর বিমানটির অভ্যন্তরীণ ফোন ব্যবস্থায় সমস্যা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com