August 18, 2026, 3:23 pm
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ

বিয়ের ১৪ বছর পর সাইফকে নিয়ে কোন অভিযোগ কারিনার?

Reporter Name
  • Update Time : Thursday, January 29, 2026
  • 244 Time View
233

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মুগ্ধ থাকতেন। বরাবর সে কথাই এতদিন বলে এসেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে কারিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর তিনি কাছে পাননি বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানকে। সে কথাই জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

বছরখানেক আগে কারিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী। সেই রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর সিং। এই শুনে কারিনা আক্ষেপ করে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না সাইফ।

 

ননদ সোহা আলি খানের অনুষ্ঠানে গিয়ে কারিনা বলেন, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সাইফ ততটাই ঠান্ডা মাথার। তবে অভিনেত্রী বলেন, তার সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ বাবা। শুধু তৈমুর ও জেহর জন্য নয়, সাইফ তার আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান এবং যত্নশীল। তবে তার স্বভাব ও মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন কারিনা কাপুর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com