November 23, 2026, 8:04 pm
সর্বশেষ সংবাদ:
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

বিলাসবহুল গাড়িতে লুকানো ছিল কোটি টাকার গাঁজা, নারায়ণগঞ্জে উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 102 Time View
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল একটি জিপ গাড়ি থেকে কোটি টাকা মূল্যের প্রায় ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-১১।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

 

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন মাদক কারবারি একটি বড় চালান নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি জিপ (টয়োটা ক্লুগার) থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। 

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘জব্দকৃত গাঁজা ও ব্যবহৃত গাড়িসহ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com