July 1, 2026, 6:48 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিশ্বকাপের মাসকট সেজে পুলিশের অভিযান, মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 43 Time View
71

অপরাধীদের ধরতে পুলিশের অভিনব কৌশলের উদাহরণ নতুন নয়। তবে এবার বিশ্বকাপকে কেন্দ্র করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে ভিন্নধর্মী পরিকল্পনা বাস্তবায়ন করেছে পেরুর পুলিশ।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর রাজধানী লিমায় পরিচালিত এক বিশেষ অভিযানে পুলিশ সদস্যরা ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকটের পোশাক পরে অভিযানে অংশ নেন। এই অভিনব উদ্যোগের মাধ্যমে তারা একজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ আগ্রহী। সেই তথ্যকে কাজে লাগিয়েই অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা বিশ্বকাপের দুই অফিসিয়াল মাসকটের বেশ ধারণ করে সন্দেহভাজনের বাড়ির কাছে পৌঁছান। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কার্লোস কাবরেরা, বয়স ৪৮ বছর। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তিনি বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন।

পেরুর পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানিয়েছেন, অভিযানে কাবরেরার কাছ থেকে ২ হাজার ৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে এ ধরনের সৃজনশীল অভিযান পেরুর পুলিশের জন্য নতুন নয়। অতীতেও তারা বিভিন্ন জনপ্রিয় চরিত্রের ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে। দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের বেশ ধারণ করে অপরাধী ধরার ঘটনাও রয়েছে তাদের ঝুলিতে।

বিশ্বকাপকে ঘিরে পরিচালিত এই অভিযানকে পেরুর পুলিশের অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফুটবল উন্মাদনার সুযোগ নিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার এই ঘটনা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলগত দক্ষতারই আরেকটি উদাহরণ হয়ে থাকল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com