April 6, 2026, 2:25 am
সর্বশেষ সংবাদ:

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 21 Time View

দু’মাস পর শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি জানিয়েছেন, ফিফা যদি ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করে, তবে তার দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না-ও করতে পারে।

তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুনিয়ামালি এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ফুটবল ফেডারেশন অব দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান ইতোমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

 

আহমদ দুনিয়ামালি স্পষ্ট করে বলেন, ‘যদি ফিফার কাছে আমাদের এই অনুরোধ গৃহীত হয়, তবেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। আমরা এখনো ফিফার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাইনি।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান চাইছে তাদের ম্যাচগুলো অন্তত যুক্তরাষ্ট্রের মাটি থেকে সরিয়ে প্রতিবেশী দেশ মেক্সিকোতে নিয়ে যাওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com