October 2, 2026, 9:13 pm
সর্বশেষ সংবাদ:
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত

বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 152 Time View

স্পোর্টস ডেস্ক:
ভারতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তার কারণে বৈশ্বিক এই আসরে খেলতে না যাওয়ার পেছনের প্রকৃত কারণ ও কূটনৈতিক কোনো ব্যর্থতা ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার মিরপুরে একটি সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। বিশ্বকাপে দলের অংশ না নেওয়া প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারল না এবং এর পেছনে কূটনৈতিক কী ধরনের ব্যর্থতা ছিল, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।’

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হওয়ায় নিরাপত্তাজনিত গভীর উদ্বেগের কারণে সেখানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এর বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কিন্তু ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের সেই দাবি প্রত্যাখ্যান করে আইসিসি। এরপরও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে ভারতে দল না পাঠানোর বিষয়ে অনড় থাকে বিসিবি। ফলশ্রুতিতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয়।

নিরাপত্তার প্রশ্নে বিসিবির এমন দৃঢ় অবস্থান একদিকে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বৈশ্বিক আসর থেকে ছিটকে পড়ার এই সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রীড়াঙ্গন ও বিভিন্ন মহলে সমালোচনা ও প্রশ্নও উঠেছে। এই আলোচনার মাঝেই এবার সরকারি পর্যায়ে ঘটনাটির আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com