July 1, 2026, 6:48 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো

Reporter Name
  • Update Time : Thursday, June 11, 2026
  • 22 Time View
26

স্পোর্টস ডেস্ক:
ফুটবলপ্রেমীদের বহুদিনের এক স্বপ্ন হলো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে দেখা। ক্লাব ফুটবলে অসংখ্য স্মরণীয় লড়াই উপহার দিলেও জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে কখনো মুখোমুখি হননি এই দুই মহাতারকা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই প্রতীক্ষার অবসান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগালের পথচলার ওপর নির্ভর করছে সম্ভাব্য এই মহারণ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী অন্তত তিনটি ভিন্ন সমীকরণে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে একই মাঠে দেখা যায়নি মেসি ও রোনালদোকে। ভিন্ন লিগ ও ভিন্ন দেশের ক্লাবে খেলার কারণে তাদের সরাসরি দ্বৈরথের সুযোগও কমে গেছে। ফলে বিশ্বকাপই হয়ে উঠেছে নতুন করে তাদের লড়াই দেখার সবচেয়ে বড় মঞ্চ।

প্রথম সম্ভাবনা অনুযায়ী, আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা নকআউট পর্বে একই অংশে অবস্থান করবে। সেক্ষেত্রে দুই দলই রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ।

দ্বিতীয় সমীকরণে, দুই দলই যদি গ্রুপপর্বে রানার্সআপ হয়, তাহলে আরও আগে দেখা হতে পারে দুই তারকার। সেক্ষেত্রে রাউন্ড অব ১৬ তেই আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হবে।

আর তৃতীয় সম্ভাবনায়, একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হলে তারা টুর্নামেন্টের দুই ভিন্ন অংশে অবস্থান করবে। তখন ফাইনালে ওঠা ছাড়া মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।

সব হিসাব মিললে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফুটবল বিশ্বের কোটি সমর্থকের কাছে সেটি হবে নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com