July 1, 2026, 5:36 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন?

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 42 Time View
55

বিশ্বকাপের মাঠের লড়াই এরই মধ্যে শুরু হয়েছে। প্রিয় দলের জয়ে সমর্থকেরা আনন্দে মেতে উঠছেন, কিংবা প্রত্যাশিত ফল পেয়ে হতাশ হয়ে পড়ছেন। পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়াবে দল, সেই আলোচনা-সমালোচনাও করছেন।

বিশ্বকাপ এলে এসব খুবই সাধারণ বিষয় হয়ে যায়। শুধু বিভিন্ন দল কিংবা ফুটবলাররাই নয়, আলোচনায় থাকে আয়োজক দেশ কিংবা আকর্ষণীয় ভেন্যুগুলোও। সেই তুলনায় আলোচনা কমই হয় রেফারিদের নিয়ে। অথচ সেকেন্ডের ভগ্নাংশে নেওয়া রেফারিদের একটা সিদ্ধান্ত মুহূর্তেই বদলে দিতে পারে বিশ্বকাপের গতিপথ!

যে রেফারিরা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, চাপের মুখেও নিজের কাজ ঠিকঠাক করে যাচ্ছেন, তাঁরা আসলে এতবড় টুর্নামেন্ট পরিচালনা করে ঠিক কত টাকা আয় করেন? এ নিয়ে ফিফা আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ কাতার বিশ্বকাপের তুলনায় এবার পারিশ্রমিক অনেকটাই বেড়েছে রেফারিদের।

তা কাতার বিশ্বকাপে রেফারিরা ঠিক কত টাকা আয় করেছিলেন? মার্কার প্রতিবেদন অনুসারে, কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন করা শীর্ষ পর্যায়ের একেকজন রেফারি চুক্তিভিত্তিক ৭০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৬ লাখ টাকা।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য আলাদা ম্যাচ ফি পেয়েছিলেন তারা। বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুসারে, দায়িত্বের ধরন, ম্যাচের গুরুত্ব ও পর্যায়ভেদে এই অর্থের পরিমাণ ছিল প্রায় ৩ থেকে ৫ হাজার মার্কিন ডলারের মধ্যে। অর্থাৎ চুক্তিভিত্তিক অর্থের বাইরেও একজন রেফারি ম্যাচ প্রতি আলাদাভাবে ৩ লাখ ৬৮ হাজার টাকা থেকে ৬ লাখ ১৪ হাজার টাকা পর্যন্ত আয় করেছিলেন।

এ ছাড়া সহকারী রেফারি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরাও (ভিএআর) ম্যাচ ফি ও টুর্নামেন্টে চুক্তিভিত্তিক অর্থ পেয়েছিলেন। যদিও তাদের পারিশ্রমিক মূল রেফারিদের তুলনায় কিছুটা কম ছিল।

এ তো গেল ২০২২ বিশ্বকাপের হিসাব। চলতি বিশ্বকাপে রেফারিরা তাহলে কত আয় করবেন? ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, এবার ম্যাচ ফি বাদ দিলেও এককালীন ১ লাখ মার্কিন ডলার আয় করতে পারেন রেফারিরা। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১ কোটি ২২ লাখ টাকার বেশি। সেই সঙ্গে ম্যাচ ফি-ও যে আগের চেয়ে বেশি হবে, সেটা আলাদা করে না বললেও বোধহয় চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com