July 1, 2026, 2:40 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের!

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 21 Time View
24
চলতি বিশ্বকাপে গোল উৎসবের সঙ্গে ফুটবলাররা মেতেছেন হ্যাটট্রিক উৎসবে। বিশ্বকাপের গ্রুপ পর্বেই টুর্নামেন্ট দেখে ফেলল তৃতীয় হ্যাটট্রিক! আর এবার সেই জাদুকরী কীর্তি দেখালেন ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলে।

নরওয়ের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ম্যাচের মাত্র ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড। 

এতেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করে ফেললেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার স্ট্রাইকার এরিক প্রবস্ট।

চলতি বিশ্বকাপে এটি যেমন দেম্বেলের প্রথম হ্যাটট্রিক, তেমনি টুর্নামেন্টের হিসেবে এটি হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’।

এর আগে মেগা এই আসরে প্রতিপক্ষের জাল একা বুঁদ করে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও কানাডার গোলমেশিন জোনাথন ডেভিড। তাদের সেই কীর্তির পর আজ স্পটলাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন দেম্বেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com