July 1, 2026, 12:28 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিশ্বকাপ বয়কট করলে ‘জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সাথে খেলবে না’: সুজন

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 131 Time View
149

স্পোর্টস ডেস্ক:
গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিন্তু ভারতের উগ্র হিন্দুন্ত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপক্তার শঙ্কার কথা বলে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজের এই ইস্যুতে পুরো দেশে তোলপাড়। ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে?

এ বিষয়ে শক্ত অবস্থান জানিয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, দর্শক-সমর্থকদের নিরাপত্তা শঙ্কা বেশি। সুতরাং, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়।

তবে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশ দলের জন্য অদূর ভবিষ্যতে খারাপ হবে জানালেন জাতীয় দলের সাবেক অধিনায় খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলের সাবেক এই প্রধান কোচ বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কার রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন আপনি টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? আর্থিক (আয়) ছাড়া আপনি কীভাবে ক্রিকেট চালাবেন?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com