August 18, 2026, 3:48 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বন্দুক হামলা চালাতে এসে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 129 Time View
159

ড্যারিন সংবাদ সম্মেলনে জানান, জর্জিয়ার কার্টার্সভিলের বাসিন্দা বিলি জো ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বন্দুক হামলার পরিকল্পনার কথা জানান।

জর্জিয়ার রাজধানী আটলান্টার বিমানবন্দরে সোমবার হামলা চালাতে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিটি পুলিশের প্রধান ড্যারিন শিয়ারবম জানান, ওই ব্যক্তি হামলার পরিকল্পনা করছেন বলে জানায় তার পরিবার। সে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পাশাপাশি টার্মিনালের দরজার বাইরে থাকা ট্রাক থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।

ড্যারিন সংবাদ সম্মেলনে জানান, জর্জিয়ার কার্টার্সভিলের বাসিন্দা বিলি জো ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বন্দুক হামলার পরিকল্পনার কথা জানান।

হামলা পরিকল্পনাকারীকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত জানিয়ে আটলান্টা পুলিশের প্রধান বলেন, কার্টার্সভিল পুলিশকে সতর্ক করে ক্যাগলের পরিবার। তারা জানায়, ক্যাগল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে জানাচ্ছেন, তিনি আটলান্টা বিমানবন্দরে যাচ্ছেন গুলি চালাতে। তার কাছে অ্যাসল্ট রাইফেল আছে।

ড্যারিন আরও জানান, শেভরোলেটের একটি পিকআপ ট্রাকে করে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন ৪৯ বছর বয়সী ক্যাগল। বিমানবন্দরের টার্মিনালের দরজার ঠিক বাইরে রাখা ছিল তার পিকআপ ট্রাকটি। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি এআর-১৫ ও ২৭টি গুলি উদ্ধার করে।

আটলান্টা পুলিশের প্রধান বলেন, ‘আমরা আজ এখানে এসেছি একটি সাফল্যের বিষয়ে ব্রিফিং করতে; কোনো ট্র্যাজেডির বিষয়ে নয়। কারণ একটি পরিবার কিছু দেখেছে ও বলেছে।’

কার্টার্সভিল পুলিশের ক্যাপ্টেন গ্রেগ স্প্যারাসিও জানান, ক্যাগলের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষের ক্ষতি করা।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, সংবাদ সম্মেলনে আটলান্টা পুলিশের প্রধান নজরদারি ভিডিও দেখান। এতে দেখা যায়, বিমানবন্দরে আসছেন ক্যাগল।

তাকে গ্রেপ্তারের দৃশ্যও দেখান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com