August 29, 2026, 1:30 am
সর্বশেষ সংবাদ:
বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া অবৈধ ইসরায়েলি বসতির সাথে যুক্ত সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্যের শত কোটি পাউন্ডের চুক্তি শ্রমবাজার উপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার প্রস্তাবে রাজী হয়েছে নেপাল রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রকাশ, স্কাই স্পোর্টসকে পিসিবির অভিযোগ মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন কারিগরি শিক্ষায় নতুন উদ্যোগ, হচ্ছে যৌথ গবেষণা কেন্দ্র দৈনিক ৫০০ টাকা মজুরি চান চা শ্রমিকরা

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 276 Time View

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল ওহাব (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেসোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায়দুর্ঘটনা ঘটে

নিহত আব্দুল ওহাব উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা ও ছমির উদ্দিনের ছেলে। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে উল্টো পথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল ওহাব। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাবিলা ইস্থান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি পালিয়ে গেছে। যানবাহনটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com