November 17, 2026, 3:48 pm
সর্বশেষ সংবাদ:
গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025
  • 134 Time View

কুলিয়ারচরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং সকল নেতা-কর্মীকে সংগঠিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি-সমৃদ্ধি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com