November 21, 2026, 3:08 am
সর্বশেষ সংবাদ:
ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে খিলগাঁও থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১ নেতা গ্রেপ্তার

বোঝা না টেনে আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকের সংখ্যা কমাতে হবে

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026
  • 13 Time View

অর্থনীতি ডেস্ক: দেশের ব্যাংকিং খাতের বর্তমান সংকট উত্তরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার জোরালো দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সম্প্রতি ঢাকার অদূরে পূর্বাচলে আয়োজিত এক বিশেষ প্যানেল আলোচনায় বক্তারা জানান, বাংলাদেশের মতো ছোট একটি অর্থনীতিতে অর্ধশটার বেশি ব্যাংকের কোনো প্রয়োজন নেই। শ্রীলঙ্কা, পাকিস্তান বা ফিলিপাইনের মতো দেশের ব্যাংকিং কাঠামোর আদলে এখানেও ব্যাংকের সংখ্যা কমিয়ে মাত্র পাঁচ থেকে আটটিতে নামিয়ে আনা উচিত। দীর্ঘকাল ধরে এই খাতের বোঝা বয়ে বেড়ানোর কোনো অর্থ হয় না বলেও মন্তব্য করেন তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের উচ্চ হারের জন্য বৈশ্বিক পরিস্থিতির চেয়ে অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই মূলত বেশি দায়ী। বছরের পর বছর ধরে সুশাসনের চরম পতনের কারণে এই খাত আজ নাজুক পরিস্থিতিতে পড়েছে। স্বাধীন নিরীক্ষা ব্যবস্থা ও অডিট কমিটির উপস্থিতি সত্ত্বেও পর্ষদের সঠিক নজরদারির অভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায় থেকেই অবক্ষয় শুরু হয়েছে। ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে হলে কঠোর নিয়ন্ত্রণমূলক কাঠামো বজায় রাখার পাশাপাশি সুশাসন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব তার বক্তব্যে জানান, উচ্চ মূল্যস্ফীতির পেছনে অভ্যন্তরীণ কাঠামোগত ত্রুটিই প্রধান ভূমিকা রাখছে, যা রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির চাপ তৈরি করছে। ব্যাংকিং খাতে ৩২ থেকে ৩৩ শতাংশ খেলাপি ঋণ প্রদর্শন করা অত্যন্ত অস্বাভাবিক এবং এর পেছনে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবও বড় একটি কারণ। এছাড়া ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন উল্লেখ করেন যে, অডিট প্রক্রিয়ায় সঠিক নজরদারি বন্ধ হয়ে যাওয়ায় পুরো ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং প্রশ্ন তোলার সংস্কৃতির অভাবে আজ প্রতি তিন টাকার মধ্যে এক টাকাও ফেরত আসছে না।

ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন ব্যাংক পুনর্গঠন ও দেউলিয়া আইন প্রণয়নের জন্য একটি নির্দিষ্ট রূপরেখা ঘোষণা করার তাগিদ দেন। অন্যদিকে ফিনটেক খাতের প্রতিনিধিরা জানান, বড় করপোরেট ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কটিয়ে এখন প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছানো এবং ছোট অঙ্কের ঋণ বিতরণে জোর দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সেবা সহজ করার পাশাপাশি অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে নীতিনির্ধারক ও অংশীজনদের একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com