ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে
Reporter Name
Update Time :
Thursday, August 20, 2026
11 Time View
ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে
রাজধানীর নীলক্ষেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও বিচারক তিন দিনের অনুমতি দেন।আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানালেও তা ধোপে টেকেনি। আইনজীবীর দাবি, মোনালিসা ইসলামকে হয়রানি করতেই পুরনো বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নতুন এই হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে...
14
রাজধানীর নীলক্ষেতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও বিচারক তিন দিনের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানালেও তা ধোপে টেকেনি। আইনজীবীর দাবি, মোনালিসা ইসলামকে হয়রানি করতেই পুরনো বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর নতুন এই হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।