July 1, 2026, 2:35 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল ‘শ্বশুর বাড়িতে ঈদ’

Reporter Name
  • Update Time : Thursday, April 10, 2025
  • 130 Time View
128

এখনও পর্যন্ত ভিউয়ের দিক থেকে ইউটিউবের শীর্ষ নাটক ছিল মিজানুর রহমান আরিয়ানের নির্মিত ‘বড় ছেলে’। প্রায় ৮ বছর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনীত এই নাটক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

ইউটিউবে এখন পর্যন্ত এই নাটকের ভিউ সংখ্যা ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার। দেশের যেকোনো নাটকের হিসেবেই এই সংখ্যাটা ছিল সর্বোচ্চ। তবে চলতি সপ্তাহে অপূর্ব-মেহজাবীনের ‘বড় ছেলে’কে পেছনে ফেলেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটক। বর্তমানে ইউটিউবের শীর্ষ নাটকের তকমাও অর্জন করেছে এই ফ্যামিলি ড্রামা।

মাত্র ১১ মাসেই বড় ছেলের ৮ বছরের রেকর্ড ভেঙেছে এই নাটকটি। বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত নাটকের ভিউ সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার। এর আগে দেশের কোনো নাটকে এত ভিউ সংখ্যার দেখা মেলেনি।

বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ এর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে।

অন্যদিকে, শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। যে ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চায় না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই নাটকটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই নাটকে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি ও সাবেরি আলম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com