July 1, 2026, 3:27 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন ধীরাজ শেঠ

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 45 Time View
59

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পরবর্তী সেনাবাহিনী প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন বিকেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খাদকওয়াসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কর্পসে কমিশনপ্রাপ্ত হন।

প্রায় চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ভারতের সেনাবাহিনীর আধুনিকায়নে অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত ধীরজ শেঠ। আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামরিক কার্যক্রমের সমন্বয় সাধনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কর্মজীবনে ধীরজ শেঠ একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com