August 18, 2026, 3:23 pm
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ

ভারতে একের পর এক শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 205 Time View
226

চলতি মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এ সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত?

প্রত্যেকটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যমে  প্রকাশিত খবর অনুযায়ী, সব কটি সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। এ তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’।

এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতোমধ্যে তিনি টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছে গেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও শনিবার (১০ জানুয়ারি) পা রেখেছেন সে দেশে।

সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়া একাধিক সমস্যার কারণেই কি এ দেশের শুটিং সূচি বাতিল করে তা শ্রীলংকায় করার সিদ্ধান্ত হয়েছে? এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে— কলকাতা, মুম্বাইয়ের নানা স্থান, হায়দরাবাদসহ ভারতের প্রথম সারির শহরে ঘুরে ঘুরে শুটিংয়ের পরিকল্পনা ছিল বাংলাদেশের সিনেমার পরিচালক-প্রযোজকদের। সেই মতো কথাবার্তাও এগিয়েছিলেন তারা। কিন্তু বাংলাদেশের কিছু অভ্যন্ত্যরীণ ঘটনার জেরে উদ্ভূত কিছু জটিলতার পরিপ্রেক্ষিতে দুই দেশের যাতায়াত ব্যবস্থা, ভিসাসংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়েছে। এতে শুটিং পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দেয়। ফলে ভারতের মতোই প্রায় একই পরিবেশ শ্রীলংকায় পাওয়ায় ঢালিউড ঝুঁকেছে সেদিকে। এর পাশাপাশি নিরুপদ্রবে কাজ করার আশ্বাসও মিলেছে।

এ প্রসঙ্গে আক্ষেপ ঝরে পড়েছে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কথাতেও।  তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদান বহু আগের। তাতে সাময়িক ছেদ পড়েছে। আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলংকা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।

সম্প্রতি দুই বাংলার ঘটনাবলি নিয়ে সচেতন কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে—আইপিএলে কেকেআর থেকে ক্রিকেটার মোস্তাফিজ়ুর রহমানের বাদ যাওয়ার পর দুই দেশের পরিবর্তিত কূটনৈতিক সম্পর্কের জেরেই এমন সিদ্ধান্ত।

তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় সেটি নাকচ করে জানিয়েছেন, ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই ছায়া ফেলেনি। তিনি বরং আশাবাদী— শিগগিরই এ সমস্যা মিটে যাবে। তিনি বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল— শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন।

একই ভাবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’র শুটিংও খুব শিগগির শুরু হতে চলেছে শ্রীলংকায়। ইতোমধ্যে সিনেমার সঙ্গে যুক্ত একটি দল পৌঁছে গেছে সে দেশে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে সেই সিনেমার শুটিং।

যদিও দুটি সিনেমারই নায়িকা ভারতীয়। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয় করতে চলেছেন দেবের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্যদিকে ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com