September 23, 2026, 3:06 am

ভারতে জন্মহার রেকর্ড কমেছে

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2026
  • 110 Time View

ভারতে প্রজনন হার জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে নেমে গেছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনারের দপ্তর প্রকাশিত সর্বশেষ এসআরএস প্রতিবেদনে দেখা গেছে, দেশের মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট-টিএফআর) প্রতি নারীর ক্ষেত্রে ১ দশমিক ৯-এ নেমে এসেছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় প্রতিস্থাপন হার ২ দশমিক ১। টিএফআর বলতে একজন নারী তাঁর জীবদ্দশায় গড়ে কত সন্তানের জন্ম দিতে পারেন, সেই সংখ্যাকে বোঝায়। ২০০০-এর দশকে ভারতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার ছিল প্রায় ৩ দশমিক ৩।

শিক্ষা, গর্ভনিরোধক ওষুধের সহজলভ্যতা, নারীর সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি এবং সন্তান লালনের ব্যয় বৃদ্ধিই প্রজনন হার কমার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের বিহার রজ্যে শিক্ষার হার কম ও শিশু মৃত্যুহার বেশি। সেখানে প্রজনন হার দেশের সর্বোচ্চ– ২ দশমিক ৯। অন্যদিকে, নয়াদিল্লিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত এবং শিশু মৃত্যুহার কম। সেখানে নারীপ্রতি গড় সন্তান জন্মহার মাত্র ১ দশমিক ২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com