October 1, 2026, 6:50 pm
সর্বশেষ সংবাদ:
হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ ক্যাডারদের দায়মুক্তি, প্রধান আসামি এনএসআইয়ের চাকরিতে গ্রামে যাওয়ার পথে বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’ হাফপ্যান্ট পরে জনসম্মুখে বের হওয়া কি ইসলামে নিষিদ্ধ দুই দফা ইনজেকশনেও হলো না মৃত্যু, হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মার্কিন নারী মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন রাউজান অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, সংঘর্ষে ১২ পুলিশ আহত ১৯ সেকেন্ডেই সুপারকম্পিউটারের শতবছরের কাজ সম্পন্ন করেছে কোয়ান্টাম কম্পিউটার দেড় লাখ টাকা জরিমানা, নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো স্কুলে ছেলের সঙ্গে ঝগড়া, শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে অভিভাবকের আছাড়

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2026
  • 11 Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মসজিদের মক্তবে পড়ানোর সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সকালে মক্তবের পড়া শেষ হওয়ার পর ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান শিক্ষক বেলায়েত হোসেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। অভিযুক্ত শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় থানা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com