November 17, 2026, 6:39 pm
সর্বশেষ সংবাদ:
ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের

মগবাজার ও তেজগাঁওয়ে পৃথক অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 171 Time View

রাজধানীর মগবাজারের একটি আটতলা আবাসিক ভবন ও তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট এলাকার ঝুপড়ি ঘরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে দুটি ঘটনাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুপড়ি ঘরে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর কিছুক্ষণ পর রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলু রোড এলাকার একটি ৮ তলা আবাসিক ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে কাজ করে এবং রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উভয় ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com