October 3, 2026, 9:07 am
সর্বশেষ সংবাদ:
আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী

মমতার পরামর্শদাতা সংস্থার কার্যালয়ে অভিযান, নথিপত্র জব্দ

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 159 Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের কলকাতার বাসভবনে ইডির অভিযান চলাকালীন সময়ে সেখানে গিয়েছেন তিনি।

ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি তার দল তৃণমূল কংগ্রেসের কম্পিউটারের হার্ড ডিস্ক, অভ্যন্তরীণ নথি এবং সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে।

প্রতীক জৈনকে নিজের দলের পরামর্শদাতা সংস্থার প্রধান হিসেবে উল্লেখ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, তার বাড়িতে ইডির এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাংবিধানিক।

তিনি দাবি করেছেন, ইডির কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের নথি এবং দলের বিধান সভা প্রার্থীদের বিবরণ সংবলিত হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছেন।

এদিকে বিজেপি এই দিনটিকে ‘কালো দিন’ বলে অভিহিত করেছে।

বিজেপি বলেছে, ‘পশ্চিমবঙ্গে যদি লুকানোর কিছুই না থাকে, তাহলে কেন একজন মুখ্যমন্ত্রী সরকারি তদন্তের স্থান থেকে ফাইলগুলো নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com