August 28, 2026, 12:32 am

মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 3 Time View

ভোলা জেলাকে মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগের আওতায় আনতে সরকার নতুন একটি মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। নতুন এই প্রকল্পের আওতায় ভোলা, মেহেন্দীগঞ্জ এবং হিজলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করা হবে। এই সংযোগ সড়কটি রহমতপুর হয়ে বরিশাল ও ঢাকার সাথে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে, যা যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, এই রুটে ২১.৫ কিলোমিটার নতুন সড়ক এবং প্রায় তিন কিলোমিটার দীর্ঘ তিনটি সেতু নির্মাণ করতে হবে। ভোলা সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, এই পুরো প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সমীক্ষা ও নির্মাণ কাজ শেষ করতে পাঁচ বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি ভোলা জেলা প্রশাসনের আয়োজিত এক অবহিতকরণ সভায় এই মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com