August 18, 2026, 9:20 am

মহাস্থানগড়ের সীমানার মধ্যে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 27 Time View
37

প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড়ের সীমানার ভেতর সব ধরনের উন্নয়নমূলক নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার এই নির্দেশ দেন, যার ফলে এলাকাটিতে যেকোনো ধরণের নতুন স্থাপনা তৈরি আপাতত বন্ধ থাকবে। একই সঙ্গে আদালত এ বিষয়ে আপিল শুনানির অনুমতি প্রদান করেছেন।

মহাস্থানগড় সংরক্ষণের লক্ষ্যে ২০১২ সালে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ এলো। শুনানিকালে রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে, সেখানে আগত নারীদের জন্য নামাজের জায়গা ও শৌচাগার তৈরির প্রয়োজন রয়েছে। তবে পুরাকীর্তির সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে আদালত নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞাই বহাল রেখেছেন।

উল্লেখ্য, ২০১০ সালে মহাস্থানগড়ের সীমানার ভেতর মাজার কমিটির উদ্যোগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এরপর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা জনস্বার্থমূলক মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এর আগে সংরক্ষিত এলাকাটি রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কমিটি গঠনের আদেশ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com