July 1, 2026, 3:21 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 75 Time View
98

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে প্রায় ৩৬ কোটি টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দেওয়া হবে।

রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন।

তথ্য অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে গিফট হিসেবে এ শেয়ার দেওয়া হবে।

ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন।

ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানায়, মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com