August 27, 2026, 3:48 pm

মাঠ পর্যায়ের ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে আসছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 6 Time View

ভূমি প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহি বাড়াতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই অ্যাপটির সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে কর্মকর্তাদের অফিসে উপস্থিতি ও তাদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে পাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, দীর্ঘদিনের জঞ্জালমুক্ত করে ভূমি মন্ত্রণালয়কে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের অফিসের কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি ড্যাশবোর্ডও প্রস্তুত করা হয়েছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় এরই মধ্যে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের অংশ হিসেবে ডিজিটাল ভূমি সেবা সম্প্রসারণ এবং অভিযোগ নিষ্পত্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, শুধু অ্যাপ নয়, বরং স্থানীয় সংসদ সদস্যদেরও নিজ এলাকার ভূমি অফিসের কার্যক্রম তদারকির অনুরোধ করা হয়েছে। এছাড়া জনবল সংকট নিরসনে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, যাতে করে নামজারিসহ সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com