November 16, 2026, 2:55 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

মামুন হত্যা সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 264 Time View

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন, কুত্তা ফারুক ও রবিন। এই সময় ঘটনাস্থলে তাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকা রুবেল নামে একজন গ্রেপ্তার হয়েছে। কুত্তা ফারুক ও রবিন দুজন পেশাদার শুটার হিসেবে কাজ করেন।

গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘তাদের সোমবার (১০ নভেম্বর) নরসিংদীর ইটাখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের সিলেটের মৌলভিবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর তাদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি দল। এসময় ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের গোয়েন্দা শাখা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেপ্তারে একযোগে অভিযান পরিচালনা করেছে।

তদন্ত সংশ্লিষ্ট ডিএমপির এক উপকমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মামুনকে হত্যার আগে অন্তত একজন তাকে অনুসরণ করছিল। মামুনকে লক্ষ্য করে দুজন গুলি করলেও আরও অন্তত দুটি ব্যাকআপ টিম আশপাশে ছিল, তাদের শনাক্তেও পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com