November 19, 2026, 5:50 pm
সর্বশেষ সংবাদ:
শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুরুষের ফ্যাশনে জেমস বন্ডের স্টাইল আজও যে কারণে প্রাসঙ্গিক ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজির কদর আহসান হাবীবের তিনটি কৌতুক ব্রহ্মপুত্রতীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’ আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর খাবার কিনছি, ঝুঁকি জানছি তো

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 5 Time View

জাতীয় ডেস্ক: মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি আনতে নতুন কিছু নিয়মকানুন চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফার একটি কঠোর নির্দেশমালা প্রকাশ করেছে। এই পদক্ষেপের ফলে খাতটিতে দীর্ঘদিনের অনিয়ম দূর হবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মেডিকেল পরীক্ষার সর্বোচ্চ ফি আট হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সীমার বেশি অর্থ কোনোভাবেই আদায় করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাহিদাপত্র বা ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই কেবল মেডিকেল স্লিপ ছাড় করতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সংখ্যার চেয়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে, এর বেশি নয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে এবং তা অনলাইনে পাঠাতে নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অযোগ্য বা আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা নেওয়ার সুযোগ রাখা হয়নি। এছাড়া ভুয়া প্রতিবেদন তৈরি বা মাইগ্রামের নামে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার মান উন্নত করতে প্রতিটি কেন্দ্রে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত বসার জায়গার মতো সুযোগ-সুবিধা রাখতে হবে। সার্বিক কার্যক্রম কঠোরভাবে নজরদারিতে রাখতে একটি শক্তিশালী তদারকি দল গঠন করেছে মন্ত্রণালয়। পাশাপাশি জনসাধারণের অবগতির জন্য প্রতিটি মেডিকেল সেন্টারের বাইরে বড় আকারের বিলবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com