November 16, 2026, 2:53 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

মিরপুরের বেড়িবাঁধে বাসে আগুন, নিহত শ্রমিক

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 221 Time View

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধ মেইন রোডে ‘কিরণমালা’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের বাসে হঠাৎ অগ্নিসংযোগ করা হয়।

বাসে থাকা দুইজন পরিবহন শ্রমিকের মধ্যে একজন দগ্ধ হয়ে নদীতে লাফ দেন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নদীতে লাফ দেওয়া দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com