October 2, 2026, 8:44 pm
সর্বশেষ সংবাদ:
ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য

মিরপুর স্টেডিয়াম ভাঙচুর

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 170 Time View

স্পোর্টস ডেস্ক:
ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূচী অনুযায়ী আজ বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা। দিনের প্রথম খেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তবে গতকাল বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাতেই বিপিএলসহ সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এরপর বিসিবি নানাভাবে সমঝোতা করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং দুপুর আড়াইটায় আরেক দফা সংবাদ সম্মেলন করে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পরই জাগো নিউজ বিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে, নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ঘণ্টা খানেক পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেটাই জানিয়ে দেয়। যদিও কোয়াবের দাবি ছিল নাজমুল বোর্ড থেকে সরিয়ে দেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com