July 1, 2026, 7:40 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে: এরদোগান

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2026
  • 32 Time View
27

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে।

বুধবার ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় এরদোগান এমন মন্তব্য করেন।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট তার বিশেষ বার্তায় বলেন, ‘আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই-বোনেরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি আমার ও আমার দেশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি এবং তাদের প্রত্যেককে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।’

এরদোগান বলেন, ধর্মীয় উৎসবগুলো মূলত সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতিকে শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্কসহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্‌যাপনে বিষাদের ছায়া ফেলেছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা লাভ করবেন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের শুরু থেকেই অন্যতম কড়া সমালোচক তুরস্ক। এরদোগান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ফোনালাপে তারা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com