September 21, 2026, 9:33 am
সর্বশেষ সংবাদ:
আমার পা ধরে মা বিয়েটি করতে নিষেধ করেছিলেন: সুচিত্রা আশুলিয়ায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬ রাতে কী খাচ্ছেন, তার ওপর কি নির্ভর করছে ঘুম? সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক

মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 30 Time View

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙন রোধে গৃহীত দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এই অঞ্চলে যে মানবিক বিপর্যয় ও ক্ষয়ক্ষতি হয়েছিল, তা স্থায়ীভাবে মোকাবিলার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। ১ হাজার ৫৪২ কোটি টাকা বাজেটের এই মেগা প্রকল্পের আওতায় প্রায় ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পাশাপাশি ৮৩ কিলোমিটারেরও বেশি নদী ও জলাধার খনন করা হবে। গত ১৬ জুন একনেকের বৈঠকে অনুমোদিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি বছর নদীভাঙনের শিকার হওয়া স্থানীয় বাসিন্দাদের ফসলি জমি ও ঘরবাড়ি সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com