July 2, 2026, 7:18 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 125 Time View
156

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা স্ট্রিমের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল ওয়াশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন। যেখানে মানুষের খাবার পানি নেই, সেখানে হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেবা খাতের উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে আর্থিক সক্ষমতা ও কার্যকর ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব নয়।

উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় এখনো অনেক মানুষ নিরাপদ পানি পায় না। এই বাস্তবতায় বড় বড় সড়ক বা সেতু নির্মাণ অগ্রাধিকার হতে পারে না।

পরিবেশ উপদেষ্টা খুলনা অঞ্চলে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন। বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেন। শিল্প দূষণরোধে আইন প্রয়োগের দুর্বলতার কঠোর সমালোচনা করেন উপদেষ্টা।

তিনি বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ পরিবেশ সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তুরাগ নদীর প্রসঙ্গ তুলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

তিনি জাতীয় বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ কমানোর আহ্বান জানান। সেই অর্থ নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহে ব্যয়ের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com