November 16, 2026, 5:18 pm
সর্বশেষ সংবাদ:
কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে পাকিস্তান যে ক্ষতি করেছিল, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 110 Time View

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি আবারও চালু করার সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে, ছেলেদের পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি প্রদানের বিষয়টি নিয়েও নীতিগত আলোচনা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কালে চালু হওয়া উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব ও বাল্যবিবাহ রোধে এর অবদানের কথা বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। এর পরিপ্রেক্ষিতে, নতুন করে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্ভাব্য ব্যয়, শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক সামাজিক প্রভাব পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রমের ওপরও বৈঠকে জোর দেওয়া হয়েছে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে দুটি ভিন্ন পদ্ধতিতে দেশের দুটি জেলায় পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com