July 19, 2026, 4:52 am
সর্বশেষ সংবাদ:
জুলাইয়ে ৩ বিশ্বকাপ ফাইনাল খেলে ৩টিতেই হেরেছে আর্জেন্টিনা বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দিলেন রাইস চট্টগ্রাম বন্দরে ক্রেন ছিড়ে আছড়ে পড়ল কনটেইনার আর্জেন্টিনা ‘ভীষণ চতুর’ দল, ফাইনালে স্পেনকে সতর্কবার্তা বিশ্বকাপজয়ী কোচের ফাইনালে মেসিকে নিয়ে কী কৌশল স্পেনের, আগেই জানিয়ে দিলেন কোচ টাকার বিনিময়ে আ. লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী আর্জেন্টিনা-স্পেন ফাইনালে যেসব রেকর্ডের হাতছানি

মেসিকে থামানো থেকে ইয়ামালকে আটকানো, ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে যে ৩ লড়াই

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 24 Time View
35

একদিকে বলের নিয়ন্ত্রণ, দ্রুত ট্রানজিশন আর তরুণ প্রতিভার ঝলক; অন্যদিকে অভিজ্ঞতা, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আর লিওনেল মেসির অমলিন জাদু।

আগামী রোববারের স্পেন–আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক মহারণ। স্পেনের আক্রমণের বড় শক্তি দুই প্রান্তের গতি ও সংগঠিত দলগত ফুটবল। অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র কঠিন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা।

মেসিকে থামানো, মাঝমাঠের নিয়ন্ত্রণ কিংবা লামিনে ইয়ামালের গতি রোখা—এই ব্যক্তিগত ও দলগত লড়াইগুলোর ওপরই অনেকটা নির্ভর করতে পারে বিশ্বকাপের ভাগ্য।

এমেরিক লাপোর্ত বনাম লিওনেল মেসি

মাত্র দুই সপ্তাহ আগে ৩৯ বছরে পা দিলেও মেসির ম্যাচ জেতানোর ক্ষমতায় একটুও ভাটা পড়েনি। আর্জেন্টিনার অধিনায়ক আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। শুধু তা–ই নয়, ২১ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনিই। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাঁর দুটি অ্যাসিস্টেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পেয়েছিল আর্জেন্টিনা।

স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই মেসিকে থামানো। কাজটা অবশ্য একা এমেরিক লাপোর্তের নয়। রদ্রি, লাপোর্ত ও পাউ কুবারসিকে মিলেই ছোট করতে হবে মেসির খেলার জায়গা। তবে সেই রক্ষণভাগের নেতৃত্ব থাকবে অভিজ্ঞ লাপোর্তের কাঁধেই। ১৯ বছর বয়সী কুবারসিকে পাশে নিয়ে তিনি গড়েছেন দুর্দান্ত এক জুটি।

সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন, নকআউট পর্বে ছিল প্রায় দুর্ভেদ্য। লাপোর্তের পজিশনিং, স্থিরতা ও নেতৃত্ব ছিল এর বড় কারণ। কিন্তু ফাইনালে তাঁর সামনে এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের গল্প।

রদ্রি বনাম এনজো ফার্নান্দেজ

ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি হতে পারে মাঝমাঠে। মুখোমুখি হবেন বিশ্বের অন্যতম সেরা দুই মিডফিল্ডার—স্পেনের রদ্রি ও আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।

স্পেন অধিনায়ক রদ্রি পুরো টুর্নামেন্টেই নিজের সেরা ছন্দে আছেন। এখন পর্যন্ত তাঁর সফল পাস ৬৪৮টি, যা বিশ্বকাপের সেরা পরিসংখ্যানগুলোর একটি। বলের দখল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়াতেও সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি পরিশ্রম করা মিডফিল্ডারদের একজনও রদ্রি। এখন পর্যন্ত দৌড়েছেন ৮৩ হাজার ৮০২ মিটার দূরত্ব।

অন্যদিকে আর্জেন্টিনার প্রাণভোমরা এনজো। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর ৪৩টি ফোর্সড টার্নওভার (ট্যাকলের মুখে যখন প্রতিপক্ষ খেলোয়াড় বল হাতছাড়া করেন) আর্জেন্টিনার অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

শুধু রক্ষণ নয়, আক্রমণেও বড় মুহূর্তে জ্বলে উঠেছেন। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে যোগ করা সময়ে গোল করেছেন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিটে তাঁর গোলেই সমতায় ফেরে আর্জেন্টিনা।

লামিনে ইয়ামাল বনাম নিকোলাস তাগলিয়াফিকো

স্পেনের এই দলের সবচেয়ে প্রতিভাবান তরুণ লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তাঁর গতি ও বুদ্ধিদীপ্ত দৌড় থেকেই স্পেন আদায় করে নেয় প্রথম গোলের পেনাল্টি। পুরো ম্যাচজুড়েই ডান প্রান্তে ছিল তাঁর দাপট।

ফাইনালে ইয়ামালের সামনে থাকবেন অভিজ্ঞ নিকোলাস তালিয়াফিকো। ২০২২ বিশ্বকাপজয়ী দলের এই লেফট–ব্যাক এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইয়ামালকে একা আটকানো তাঁর পক্ষে সহজ হবে না।

কখন ডান প্রান্তে গতি থামাতে হবে, আর কখন ভেতরে কেটে ঢোকার পথ বন্ধ করতে হবে—এই সিদ্ধান্তগুলোই হতে পারে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা। ইয়ামালের গতি ও সৃজনশীলতার বিপরীতে তালিয়াফিকোর অভিজ্ঞতা, অবস্থানবোধ ও রক্ষণাত্মক দৃঢ়তা লড়াইও ফাইনালের ভাগ্যে বড় প্রভাব ফেলতে পারে।

ফাইনালের ভাগ্য হয়তো নির্ধারণ করবে কোনো একটি মুহূর্ত। কিন্তু সেই মুহূর্ত তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে এই তিন দ্বৈরথ। নিউ জার্সিতে বিশ্বকাপ ট্রফি ওঠার আগে তাই চোখ থাকবে এই তিন লড়াইয়েই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com