August 18, 2026, 11:55 am
সর্বশেষ সংবাদ:
রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা

মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 400 Time View
420

ফুটবলের জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আগামীকাল (১৩ ডিসেম্বর) ভারতে আসছেন। তার এই আগমনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। মেসির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এ দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

মেসি কলকাতায় পা রাখবেন ১৩ ডিসেম্বর। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাহরুখ খান লিখেছেন— ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না; বরং দিনেই মেসি রাইড হবে।’ কিং খানের এ কথাতেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন।

বাদশাহ নিশ্চিত করেছেন, আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন তিনি। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দি কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com