October 6, 2026, 6:15 am
সর্বশেষ সংবাদ:
‘ডিপফেক’ ঠেকাতে নিজ কণ্ঠের স্বত্ব চাইলেন মেলোনি সরাসরি তালিকাভুক্তিতে ফিরল বেসরকারি কোম্পানি নির্বাচন কমিশন: রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন নাটোর, পিরোজপুর, বাগেরহাট জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে অসুস্থ ৩৬ শিক্ষার্থী আমি পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াস আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর ২০২৬ সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড গ্রাম সরকার পুনর্বহালের আলোচনা, ৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত

মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 121 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশের বাইরে আছেন বলে দাবি করেছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ রোববার (১৯ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একবারও জনসমক্ষে আসেননি। শুধু তার নামে কিছু লিখিত বার্তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আল-হাদাথকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সূত্র জানিয়েছে, মোজতবা খামেনির নামে যেসব বার্তা প্রকাশ করা হচ্ছে, সেগুলো আসলে লিখছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ বাহিদি এবং বাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

একই সূত্র বলেছে, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলেও যুক্তরাষ্ট্র চায় না যে তেল আবিব তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিক।

তবে আল-হাদাথের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com