October 2, 2026, 6:29 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’গ্রেফতার

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 190 Time View

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা জনিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনি ও তার দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুরে র‌্যাব-২ এর বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ রক্তচোষা জনিকে গ্রেফতার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com