August 18, 2026, 9:51 am

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 16 Time View
27

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামের ২০ বছর বয়সী এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের কাছে ভারতের মাগুরুলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তরুণ কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, নিহত যুবকসহ চার-পাঁচজনের একটি দল ভারতীয় পণ্য আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তারা মিয়া প্রাণ হারান এবং তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, ঘটনার পরপরই বিএসএফের সাথে যোগাযোগ করা হলে তারা গুলিতে এক বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com