October 2, 2026, 9:54 pm
সর্বশেষ সংবাদ:
বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 109 Time View
ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ও কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইন্স অফ বাংলাদেশ-পুসাব’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাজিদ আহমেদ মোল্লার ম্যাসেঞ্জারের আপত্তিকর কথোপকথন ভাইরাল হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, আমরা যতটুকু জেনেছি, ম্যাসেঞ্জারে চ্যাটিংটা তার খালাতো ভাইয়ের সঙ্গে ছিল।

আমরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রে জানাই। কেন্দ্র বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয়। 

অব্যাহতি পাওয়া ছাত্রশক্তির নেতা সাজিদ আহমেদ মোল্লা বলেন, যে চ্যাটটি নিয়ে কথা হচ্ছে, সেটি প্রায় এক বছর আগে আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন। এটি কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সী হওয়ার কারণে অনেক সময় মজা করে বিভিন্ন ধরনের কথা হয়। 

তিনি আরো বলেন, একটি ব্যক্তিগত ম্যাসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই চ্যাটের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com