October 3, 2026, 8:24 am
সর্বশেষ সংবাদ:
দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী সরকার জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে অঙ্গীকারবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন প্রধানমন্ত্রী—ছড়ানো তথ্যটি সঠিক নয়

‘যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে’

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026
  • 181 Time View

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় চালানো মার্কিন বিশেষ অভিযানে তার নিরাপত্তা দলের একটি বড় অংশ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, মার্কিন কমান্ডো বাহিনীর ওই অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ প্রাণ হারিয়েছে। তবে তিনি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণাকেও সমর্থন জানান। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাষ্ট্র পরিচালনার শূন্যতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাদ্রিনো আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী সক্রিয় করা হয়েছে। সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কৌশলগত এলাকাগুলোতে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলা যেকোনো ধরনের ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ মোকাবিলায় প্রস্তুত। জনগণের প্রতি তিনি ব্যবসা, শিক্ষাসহ সব ধরনের স্বাভাবিক কাজকর্ম শুরু করার আহ্বান জানান।

ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই অভিযানের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। তাই সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সাধারণ নাগরিকদের শান্ত থাকার এবং রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com