বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এসময় বিশেষ গুরুত্ব পায় স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি। এছাড়া উভয় দেশ প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং আধুনিক জ্বালানি খাতের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।