July 1, 2026, 3:27 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 35 Time View
55

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির বিরোধিতা করছেন ইরানের অনেকেই। চুক্তির বিরুদ্ধে শনিবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ফার্সের শেয়ার করাএকটি ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরা নারীরা ভবনটির সামনে লাল ও কালো পতাকা নাড়তে নাড়তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

এই বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রস্তাবিত শান্তি চুক্তিটি ইরানের কট্টরপন্থি নেতাদের বিরোধিতার সম্মুখীন হচ্ছে।

তাদের যুক্তি, এই চুক্তি ইরানের স্বার্থের অনুকূল নয় এবং এটি হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব খর্ব করবে। চুক্তিটি নিশ্চিত করার জন্য ইরানি আলোচকরা অতিরিক্ত ছাড় দিয়েছেন বলেও অভিযোগ করছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে দেখা যায়, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com