July 1, 2026, 2:26 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত কমপক্ষে ৩৪

Reporter Name
  • Update Time : Monday, March 17, 2025
  • 159 Time View
154

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছে যার মধ্যে কেবল মিসৌরিতেই রয়েছে ১২ জন। ঝড়ে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে। কানসাসে ধুলো ঝড়ের কারণে ৫৫ টিরও বেশি গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে আটজন মারা গেছে। খবর-বিবিসি

ট্র্যাকার পাওয়ারআউটেজ এর তথ্য অনুসারে, শনিবার সন্ধ্যায় মিশিগান, মিসৌরি ও ইলিনয়সহ পাঁচটি রাজ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। পূর্ব লুইসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি ও পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেলজুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলে আরও তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যজুড়ে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানার সঙ্গে সঙ্গে মিসিসিপিতে ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছেন গভর্নর টেট রিভস।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হেনেছে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প। যেকোনো সময় নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্কতা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com