July 1, 2026, 4:57 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু. ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 59 Time View
78

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান সম্ভব নয় এবং শান্তি ফেরাতে আলোচনার কোনো বিকল্প নেই।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়মকানুনগুলোকে রীতিমতো ‘পদদলিত’ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মহাসচিব জোর দিয়ে বলেছেন, সংকট কাটাতে গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে। যেকোনো মূল্যে বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতি শান্ত করতে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন তিনি।

গুতেরেসের মতে, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বলপ্রয়োগের পথ পরিহার করে টেবিলের আলোচনায় সমাধান খোঁজার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com