July 3, 2026, 2:20 am
সর্বশেষ সংবাদ:
অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 143 Time View
157

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্ক করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি কোনো দুষ্কৃতিকারীর কাজ নয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁও এলাকায় পরিত্যক্ত গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গাড়িটি অনেক দিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—গ্যাস সিলিন্ডারে তেজস্ক্রিয়তার কারণে আগুন লেগে থাকতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com